বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধের চক্রান্ত বিশ্বে নতুন সঙ্কট সৃষ্টি করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মুসলিম মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ এবং এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বা মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ রোববার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুর অজুহাতে বোরকা নিষেধাজ্ঞায় প্রস্তাব ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নেতৃদ্বয় বলেন, হিজাব বা বোরকা শরয়ী বিধান যা মুসলমানদের নারীদের জন্য ফরয। এ ফরয বিধান নিষিদ্ধের পদক্ষেপ বিশ্বে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে।

বোরকা নিষিদ্ধ ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। মুসলিম নারীদের স্বাধীনভাবে ধর্মচর্চায় বাধা দিয়ে শ্রীলঙ্কা সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অপরদিকে বীরসেকেরা সরকার দেশটিতে এক হাজারের বেশি মাদরাসা বন্ধ করার পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। তারা এধরণের চক্রান্ত থেকে বিরত থাকতে শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বিশ্বমুসলিম ঐক্যবদ্ধভাবে শ্রীলঙ্কা সরকারের ইসলাম ও মুসলিম বিরোধী কর্মকান্ড কঠোরভাবে প্রতিহত করতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ