শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কমিটি পূনর্গঠন; আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের ২০২১-২২ সেশন কমিটি পূনর্গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে মাওলানা মুজিবুর রহমান হামিদীকে আমির পূননির্বাচিত এবং মোফাচ্ছির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) মারকাযুল খেলাফত জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় কমিটি পূনর্গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী পূনর্গঠন করেন।

এসময় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে চলমান অস্থিরতা, জুলুম-নির্যাতন দুর করতে হলে খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি সবাইকে একযোগে খেলাফত প্রতিষ্ঠার কাজে দল মত নির্বিশেষে যোগদান করার আহবান জানান।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: নায়েবে আমীর- মাওলানা ফিরোজ আশরাফী, মুফতী আব্দুর রহীম কাসেমী, ফেজ মাওলানা মাহবুবুর রহমান, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মুফতী আব্দুস সামাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক- মুহা. শাহজাহান, অ্যাডভোকেট মুহাম্মাদ লিটন চৌধুরী, মাওলানা আ.ফ.ম. আকরাম হোসাইন,

সহ সাধারণ সম্পাদক- মুফতী নাঈম হোসাইন, মুফতী আল আমীন, সাংগঠনিক সম্পাদক- মুফতী আবুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক- মাও: তালহা জোবায়ের,

প্রচার সম্পাদক- মুফতী জসীম উদ্দীন, সহ প্রচার সম্পাদক- মাস্টার শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক- মুফতী আবু বকর, বিচার ও আইন সম্পাদক- মুফতী মাহফুজুর রহমান, সহ বিচার ও আইন সম্পাদক- অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী,

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- মুফতী আব্দুস সালাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক- মাওলানা মোফাজ্জল হোসাইন, দাওয়াত ও তাবলীগ সম্পাদক- মাওলানা তানজীল হাসান , সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা মোহাম্মাদুল্লাহ,

শ্রম বিষয়ক সম্পাদক- মাওলানা জাফর আহমাদ, সহ শ্রম সম্পাদক- মুহাম্মাদ আব্দুর রব, তথ্য ও গবেষণা সম্পাদক- অ্যাডভোকেট নাজমুল হাসান ফাহিম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক- ইঞ্জিনিয়ার শামসুর রহমান,

সংখ্যালঘু ও মানবাধিকার সম্পাদক- প্রিন্সিপাল শফিকুল ইসলাম, দফতর সম্পাদক- মাওলানা সাইফুল ইসলাম জামালী,

সদস্য- মাওলানা আব্দুল মালেক ও আব্দুস সবুর খান সুমন ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক- মুফতি সুলতান মুহিউদ্দিন ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ