বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গাজীপুরে একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া বাবুল হোসেন খাঁন (৪৫) গাজীপুরের জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর জানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবুল হোসেন প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করেন। বিষয়টি ওই এলাকার মানুষের নজরে আসে। পরে ডেইলি বাংলাদেশ টুডে পত্রিকার স্থানীয় রিপোর্টার জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ শুক্রবার বাবুল হোসেনকে গ্রেপ্তার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়ায় বাবুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ