শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

উত্তরার পার্ক মসজিদে তাবলিগের মজমায় বাদ জোহর বয়ান করবেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের পার্ক মসজিদে বয়ান করবেন আওলাদে রাসূল সা., জমিয়তে উলামা হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী।

আজ শনিবার বাদ জোহর উত্তরার ৬ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তিনি বয়ান করবেন।

এতে মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমানসহ উলামায়ে কেরাম ও তাবলীগের সাথীরা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটের ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। পরে তিনি বারিধারা মাদরাসা, আরজাবাদ মাদরাসার শিক্ষাসমাপনীতে অংশগ্রহন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ