বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

রোজা রেখে টিকা নেয়ার ধর্মীয় দৃষ্টিকোণ জানতে আলেমদের সঙ্গে ইফার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোজা রেখে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার ধর্মীয় দৃষ্টিকোণ জানতে দেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ আলেমদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আগামী রোববার (১৪ মার্চ) আগারগাঁয়ে ইফার কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বৈঠকে আলেম-উলামা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বৈঠকে রমজান মাসে ভ্যাকসিন গ্রহণে ধর্মীয় কোনো বিধি-নিষেধ রয়েছে কি-না এটা নিয়ে আলোচনা করা হবে। তাদের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মুহা. আনিসুজ্জামান সিকদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলেম-উলামাদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য বিভাগের বৈঠকের পর এ নিয়ে বিভ্রান্তি কেটে যাবে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হয়। ফলে বিপুল সংখ্যক মানুষের দ্বিতীয় ডোজ টিকার তারিখ পড়বে রোজার মাসে। এছাড়া নতুন নিবন্ধনকারীদের অনেকের তারিখও রোজার মাসে পড়বে। চাঁদ দেখা সাপেক্ষে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রমজান মাস শুরু হওয়ার কথা।

প্রশ্ন উঠেছে, রোজা রেখে ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হতে পারে কিনা। যদিও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি স্কলাররা জানিয়েছেন, রোজা রেখে ভ্যাকসিন নিতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। তারপরও আলেমদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন বসবে এবং সেখানে আলোচনার পর তারা সিদ্ধান্ত জানাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ