সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান?

নোয়াখালীর আওয়ামী লীগের নেতা বাদল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে পুলিশ।

বৃস্পতিবার (১১ মার্চ) বিকেলে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের পশ্চিম পাশ রেড ক্রিসেন্ট মার্কেট থেকে তাকে আটক করে।

জানা যায়, মিজানুর রহমান বাদল (৪৯) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।

মিজানুর রহমান বাদলের ছোট ভাই রহিম উল্যাহ বিদ্যুৎ তার ভাইকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, তার ভাই নিজেই নোয়াখালী ডিবি পুলিশের হাতে ধরা দিয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মুহা. আলমগীর হোসেনের মিজানুর রহমান বাদলকে আটকের বিষয় স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে মেয়র মির্জা কাদেরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধের জের ধরে পুরো উপজেলাজুড়ে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। একসময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পৃথক পৃথক এলাকায় দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরসহ সিএনজি চালিত চালক আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ