বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উস্তাদের প্রতি ছাত্রের ভালবাসার বিরল দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উস্তাদের নাম মাওলানা আহমাদুল্লাহ কাসেমী। বয়স ৯৫। চট্টগ্রাম জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস। ছাত্রের নাম মুফতী আব্দুস সালাম চাটগাঁমী। বয়স ৮০। হাটহাজারী মাদরাসার মজলিসে শূরা সদস্য।

মুফতী আব্দুস সালাম চাটগাঁমীর পঁচানব্বই বছর বয়সী উস্তাদ মাওলানা আহমাদুল্লাহ কাসেমী অুসস্থ। এ সংবাদ শুনে তাকে দেখতে উস্তাদের নিজ বাড়ি হারিন খাইন পটিয়ায় গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) নিজ উস্তাদকে দেখতে যান তিনি।

৮০ বছর বয়সী মুফতী আব্দুস সালাম চাটগাঁমী নিজেও বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। এরপরও নিজ উস্তাদের অসুস্থতার কথা শুনে সেবা শুশ্রূষা করার জন্য হাটহাজারী থেকে দীর্ঘ সফর করে পটিয়ায় গিয়েছেন। বিষয়টি ভালবাসা ছাড়া আর কী-ইবা হতে পারে! একেইতো বলে উস্তাদের প্রতি একজন ছাত্রের সম্মান আর ভালোবাসা।

এমডব্লিউ/