বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬৩৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪৪১।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭১০টি। এ নিয়ে ৩৬২তম দিনে এসে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি।

উক্ত সময়ের মধ্যে আরো ৬৩৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৮ হাজার ৪৪১ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে ৬৭৬ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ এবং সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

-এটি