রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

চরমোনাইর নমুনায় সিলেটে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

সিলেট আলিয়া মাদরাসা মাঠে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে চরমোনাই নমুনায় তিনদিন ব্যাপী ইসলাহি মাহফিল। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা কর্তৃক আয়োযিত চরমোনাই নমুমনায় ৩দিনব্যাপী মাহফিল আজ শুরু হয়ে চলবে ৭ মার্চ (রবিবার) পর্যন্ত।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। প্রথমদিন বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

এছাড়া এ মাহফিলে বয়ান করবেন মুফতি উমর ফারুক সন্ধীপী, মাওলানা আব্দুল আউয়াল, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা ড. আ ফ ম খালিদ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

প্রসঙ্গত, প্রত্যহ বিকাল তিনটা থেকে মাহফিল শুরু হবে। প্রথমদিন বাদ আছর মাওলানা রেদওয়ানুলহক চৌধুরীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে সিলেট মুজাহিদ কমিটির ২০২১সালের ৩দিনব্যাপী মাহফিলের কার্যক্রম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ