বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টা দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। পরিবার, স্বজনরা ছাড়াও জানাজায় অংশ নেন এলাকাবাসী।

এর আগে এইচ টি ইমামের মরদেহ হেলিকপ্টারে শেষবারের মতো নেয়া হয় তার পৈতৃক বাড়ি উল্লাপাড়ায়। পরে জানাজার জন্য আকবর আলী সরকারি কলেজ মাঠে আনা হয় এইচ টি ইমামের মরদেহ।

সেখানে জেলা প্রশানের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় উপস্থিত তার পরিবার, এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন।

এরপর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ আছর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম বৃহস্পতিবার রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ