বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক বছরে বাংলাদেশ প্রযুক্তিগত সাফল্যের যে গল্প লিখেছে, তার পেছনে মোবাইল অন্যতম ভূমিকা রেখেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ছেলে ও সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইকে লেখা কলামে জয় বলেন, ‘এক দশকের বেশি সময় আগে বাংলাদেশ যখন প্রযুক্তিভাবে উন্নত জাতিতে রূপান্তরের কথা বলে, তখন অনেকেই সেটি বিশ্বাস করতে পারেনি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন, তখন মাত্র ২০ মিলিয়ন মানুষের ফোন ছিল। এখন ১২০ মিলিয়ন বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহার করেন। কয়েক মিলিয়ন মানুষ উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।’

তিনি বলেন, ‘সরকারি সেবার ৮৫ শতাংশ নাগরিকদের ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১০ শতাংশ যাবে দোরগোড়ায়, ৫ শতাংশ সেবার জন্য যেতে হবে সরকারি অফিসে।’

‘এই যে সাফল্যের গল্প তার চাবিকাঠি স্মার্টফোন। বাংলাদেশে এখন টোল-ফ্রি জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ আছে। এর মাধ্যমে নাগরিকেরা জরুরি পরিস্থিতিতে সাহায্য পেয়ে থাকেন। জাতীয় এই হেল্প ডেস্ক থেকে প্রতি মিনিটে ৬০ কলে সহায়তা করা হয়।’

‘নাটকীয় গতিতে দেশের ইন্টারনেট যুগে প্রবেশের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা বাংলাদেশের অন্যতম বড় অর্জন,’ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন এমনকি ডিজিটাল দক্ষতাও বিভিন্ন দেশে রপ্তানি করছি আমরা। বাংলাদেশের প্রশিক্ষকেরা এখন মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কার মতো এশীয় প্রতিবেশীকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা করছে। এক দশক আগেও কেউ ভাবতে পারেনি, এটা সম্ভব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ