বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

জামিয়াতুল মানহালের খতমে বুখারি ১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কিফায়াতুল্লাহ আযহারী পরিচালিত, জামিয়াতুল মানহাল উত্তরা ঢাকার খতমে বুখারি ও শিক্ষাসমাপনী মাহফিল আগামী ১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারীর পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ হাফি.।

আরও উপস্থিত থাকবেন, খিলগাঁও মাখজানুল উলুমের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বি. বাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা শাইখ সাজিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল এবং বেফাক মহাসচিব মুফতী মাহফুজুল হক।

এছাড়াও উপস্থিত থাকবেন, মুফতী মাসউদুল করীম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আনীসুর রহমান, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শফীউল আলম এবং অন্যান্য শীর্ষ আলেমগণ।

No description available.

এ অনুষ্ঠানে ঢাকা ১৮ এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মুহাম্মাদ হাবীব হাসানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানটি বেলা ২টা থেকে শুরু হয়ে এশা পর্যন্ত চলবে। এ অনুষ্ঠানটিতে শতাধিক হাফিজে কুরআন ও তাকমীল, ইফতা ও আদব সমাপনকারী ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ