শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪১০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৩৮৪।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৬০টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৩ হাজার ২২৬টি।

উক্ত সময়ের মধ্যে আরো ৪১০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৮ হাজার ৩৮৪ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং একজন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

একই সময়ে দেশে ৯৫৭ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের সবার বয়স ৬০ বছরের বেশি। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুই জন এবং চট্টগ্রামের তিন জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ