শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদ খোলার অনুমতি প্রত্যাখ্যান করল গ্রিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসের সেলোনিকায় নামাজ আদায়ের জন্য মসজিদ খোলার অনুমতির আবেদন প্রত্যাখ্যান করেছে গ্রিক।

এর আগে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরটির মুসলমানদের পক্ষ থেকে মেসেডোনিয়া-থ্রেস মুসলিমস এডুকেশন কালচার ফাউন্ডেশন নামাজের জন্য একটি স্বতন্ত্র স্থানের অনুমতির জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতির পর আনুষ্ঠানিকভাবে আবেদন করে। কিন্তু গ্রিস কর্তৃপক্ষ মুসলমানদের এই আবেদন প্রত্যাখান করে।

আনুষ্ঠানিক আবেদনের আগে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনুমতির প্রক্রিয়ায় দুই বছর বিলম্ব করা হয়। পরে গ্রিসের শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ে দীর্ঘদিন ফেলে রাখার পর প্রয়োজনীয় দলিল ও কারিগরি বিবরণ না থাকার অজুহাতে তা প্রত্যাখ্যান করা হয়।

ফাউন্ডেশনের সদস্যরা গ্রিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, গ্রিস চায় সেলোনিকা ও আশেপাশের মুসলমানরা জামায়াতে নামাজের প্রয়োজনে রাস্তায় নামাজ পড়ুক।

তারা বলেন, ‘বিদ্যমান মসজিদগুলো গ্রিস খুলে দিচ্ছে না। আবার মুসলমানদের নামাজের জন্য ভিন্ন কোনো স্থানও দিচ্ছে না। আমাদের ফাউন্ডেশনের ভেতরে নামাজের আবেদনকেও প্রত্যাখ্যান করা হয়েছে আইনি নীতিমালার অজুহাতে।’

গ্রিসের মুসলিমবিরোধী অবস্থান নতুন নয়। কিছুদিন আগ পর্যন্ত এথেন্স ছিল একমাত্র ইউরোপীয় রাজধানী, যেখানে কোনো মসজিদ ছিল না। বৃহত্তর এথেন্সের তিন লাখ মুসলমানের জন্য প্রথম ২০২০ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি মসজিদের উদ্বোধন করা হয়। স্থানীয় মুসলমানদের বহু বছরের চেষ্টার পর ১৯ শতকের পর প্রথমবারের মতো গ্রিসে এই মসজিদটির উদ্বোধন হয়।

কয়েক শতক উসমানিয়া সাম্রাজ্যের অধীনে থাকার পর ১৮২৯ সালে গ্রিস স্বাধীনতা লাভ করে। উসমানিয়া সাম্রাজ্যের অধীন হিসেবে এই ভূখণ্ডজুড়ে অনেক মসজিদ ও উসমানি স্থাপনা ছিল। উসমানিয়াদের বিরুদ্ধে গ্রিকদের যুদ্ধের সময় এই সকল মসজিদ ও স্থাপনা ধ্বংস করা হয় বা সরিয়ে নেয়া হয়। এর মাধ্যমে এথেন্স মসজিদশূন্য হয়ে পড়ে।

গ্রিসে সংখ্যালঘু মুসলমানদের অধিকার লঙ্ঘনে দীর্ঘদিন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে তুরস্ক। মসজিদ বন্ধ করে দেয়া, সংস্কার না করে ঐতিহাসিক মসজিদগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, মুসলমানদের নিজস্ব মুফতি নির্বাচনের স্বীকৃতি না দেয়াসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে গ্রিস ১৯২৩ সালের লুজন চুক্তির সাথে সাথে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের সিদ্ধান্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ করে আসছেন তুর্কি কর্মকর্তারা। সূত্র: ইকনা

-এটি