রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

ইসলামি শরিয়ত মতেই বিয়ে করেছি: নাসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ে নিয়ে বিতর্কের জেরে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে বিয়ে করেছি আইনগত ভাবে ও ইসলামি শরিয়ত মোতাবেক। এমন হলে আমরা ওপেন বিয়া করতাম না, লুকিয়ে করতাম।

আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, আসলে আমার তেমন কিছু বলার নেই। আমি চার বছর আগে থেকে তামিমাকে চিনি। সে প্রথমে ভালো বন্ধু পরে লাভার (প্রেমিকা)। বিয়ে করেছি আইনগতভাবে ও ইসলামী শরিয়ত মোতাবেক। এমন হলে আমরা ওপেন বিয়ে করতাম না, লুকিয়ে করতাম।

নাসির আরও বলেন, আমি সব জানি, তামিমার আগে বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে। আমি কাগজ পেয়েই তাকে বিয়ে করেছি। আমরা যা করেছি, সব লিগ্যাল করেছি; কোনো ভুল করিনি। যারা সোশ্যাল মিডিয়ায় ভুল লেখালেখি করছেন, তা থেকে বিরত থাকবেন। যেটা আজ তামিমার সঙ্গে করেছেন, সেটা আপনার সঙ্গেও হতে পারে। আর মিডিয়া থেকে সঠিক তথ্য জেনে মানুষের কাছে জানান। কারণ মিডিয়া কখনো ভুল তথ্য দেয় না। তারা বিচার করে এর পর দেয়।

নাসির বলেন, এত দিন তামিমা ছিল, এখন থেকে তামিমা হোসেন। আমি চাই না তামিমার বিরুদ্ধে কেউ কথা বলুক। কথা বললে, আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় যেন এমন কিছু না করা হয়।’

এই তারকা ক্রিকেটার বলেন, আমি এখন ন্যাশনাল টিমের প্লেয়ার নই। আমাকে নিয়ে লেখা-লেখি করলে সমস্য নেই। আমাকে অনেকে ভালোবাসে, আবার গালিও দেয়। কিন্তু তামিমা এই কালচারের নয়। ছোট বেলায় তামিমার বিয়ে হতেই পারে। আবার প্রেমও করতে পারে। তামিমা এখন আমার বউ, তাকে বলা মানে আমাকে বলা। এখন আইনগতভাবে যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ