রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলে তা প্রত্যাখ্যান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে আবাসিক হলে জোরপূর্বক ঢুকে অবস্থান নিয়েছে। সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত উপেক্ষা করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এছাড়া প্রশাসনের এই বিজ্ঞপ্তির জেরে পাল্টা কর্মসূচির চিন্তা করছেন তারা।

অন্যদিকে আজ বেলা ১২টার মধ্যে ছাত্রীদের হল না খুললে তালা ভেঙে প্রবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ