শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল আকসার গেটে দাঁড়িয়ে আর কেউ বলবে না ‘হে আরব জাতি! তোমরা কোথায়?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

শত অভিমান ‍বুকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফিলিস্তিনের বিখ্যাত প্রবীণ আলেমেদীন, মসজিদ আল আকসার সেবক শায়েখ বদর আল রাজাবি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে প্রভূর সান্নিধ্য হাসিল করেন।

৯৭ বছর বয়সী প্রবীণ ফিলিস্তিনির বিদায়ে বিশ্ব হারালো এক সাহসী পুরুষ। তিনি বন্দুকের নলের সামনে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার কথা বলতেন। আল আকসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ‘হে আরব জাতি তোমরা কোথায়? বায়তুল মাকদিস উদ্ধার করো। এই যে দেখ, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের সহযোগিতায়।’

শায়েখ বদর আল রাজাবির জন্ম ইস্রায়েলি অধিকৃত রাষ্ট্র গঠনের আগে। তিনি ছিলেন ফিলিস্তিনি সংগ্রামের প্রথম সারির অন্যতম ব্যক্তি। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ