রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল মসজিদে দোয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আগামীকাল রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায়  বায়তুল মোকাররমে ইফার উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে।

এছাড়াও মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের ব্যবস্থা করার জন্য মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ