রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন

জনকল্যাণমুখী উন্নয়নই দেশ গড়ার অন্যতম পথ: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দেশের মানুষ আজ মাত্রাতিরিক্ত শোষণের শিকার। সরকারের আশ্রয়ে একটি মহল নানা অপকর্ম করেই চলেছে। বিদেশে অর্থপাচার, সন্ত্রাস, খুন-গুম, ধর্ষণ, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি আজ নিয়মিত রুটিনে পরিনত। অন্যদিকে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ঠিক মত দু'বেলা খাবারের জন্য পেরেশান। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সরকারের কোনও ভ্রুক্ষেপ নাই।

আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় নগরীর বাড্ডায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রিন্সিপাল মাদানী উপরোক্ত মন্তব্য করেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসানো সাইনবোর্ড বাদ দিয়ে নেতাকর্মীদের জনবান্ধন করে তুলুন। আওয়ামী সরকার আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। প্রশাসনকে দলীয় স্বার্থে আর কত ব্যবহার করবেন? প্রশাসনকে জনগণের হয়ে কাজ করার পরিবেশ তৈরি করুন। নতুবা ইতিহাস সাক্ষ্য দেয় আপনাদের বিদায় ও পরিনাম হয়তো কল্পনার চাইতেও ভয়াবহ হবে এক সময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ