বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

কোনো ষড়যন্ত্র ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না: মঞ্জুরুল ইসলাম আফেন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল: পৃথিবীর কোনো ষড়যন্ত্র ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। তবে সর্বকালে দ্বীনের উপর শক্তভাবে অটল থাকার জন্য কিছু মানুষ গড়ে উঠে, এই নতজানু অবস্থায়ও আমাদেরকে অটল থাকতে হবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের দারুসসালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার বার্ষিক মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপরিউক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, মানুষ যতক্ষণ না তার সবকিছুর উপরে কুরআন ও সুন্নাহকে প্রাধান্য না দিবে, তার জীবনের পাথেয় হিসেবে কুরআন-সুন্নাহকে মেনে না নিবে, ততক্ষণ সে মুর্খ, মাথামোটা ও জাহেলদের অন্তর্ভুক্ত থাকবে।

মানুষের বুদ্ধি, চোখ, কর্ণ ও ত্বকশক্তি সবকিছু ভুল ডিসিশন নিতে পারে, এসবের কন্ডিশন সময়ে সময়ে পরিবর্তন হয়, তাই এসবকিছুর উপর বিবেচনা করে ধর্ম মানা যায় না, ধর্মের পথে জীবন পরিচালনা করা যায় না; বুঝে আসুক আর নাই আসুক কুরআন-সুন্নাহকে মেনে নিয়ে ধর্মের উপর অটল থাকতে হবে। কে কি বললো তাতে যায় আসে না। পৃথিবীর অনেক পরাশক্তির মালিকেরা অনেক থিউরি দিয়ে মানুষকে ভুল বুঝায়, এসময় যদি মানুষ তার বুদ্ধির উপর ডিফেন্স করে ইসলামকে মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হবে, দ্বীন থেকে ছিটকে পড়বে।

শায়খুল হাদীস আফেন্দি আরও বলেন, পৃথিবীর পরাশক্তিরা যুগে যুগে ইসলাম ও ইসলামের নিশানা নিশ্চিহ্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও পায়তারা করেছে। ইসলামের সর্বশেষ নবী সাঃ এর জন্মের পূর্বে কাবা ঘর ভাঙ্গার জন্য আবরাম চেষ্টা করেছিলো, উল্টো আল্লাহ তাকে ও তার বাহিনীকে ছোট আবাবিল দ্বারা নিশ্চিহ্ন করেছেন।

এভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে এখন পর্যন্ত যুগে যুগে আবরাম, নমরুদ, ফেরাউনের উত্তরসূরীরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন সুরতে ষড়যন্ত্র করছে। খুব সচেতন থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে, যেভাবেই ষড়যন্ত্রকারীরা আসবে, সেভাবেই প্রতিহত করতে হবে।

-এটি