রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

লন্ডনে বাহরাইন দূতাবাসের সামনে আলে খলিফা বিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলে খলিফা শাসন ব্যবস্থার উত্থাপনের দাবিতে লন্ডনে বাহরাইন দূতাবাসের সামনে বাহরাইনি জনগণ বিক্ষোভ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দশম বার্ষিকী উপলক্ষে রবিবার লন্ডনে বাহরাইন দূতাবাসের সামনে ব্রিটেনে বসবাসরত বাহরাইনি নেতাকর্মী এবং প্রবাসীরা বিক্ষোভ করেছেন।

এসময় বিক্ষোভকারীরা আলে খলিফা শাসনের পতনের আহ্বান জানিয়ে স্লোগান দেন। তখন তারা বলেছেন, যতক্ষণ না তাদের বৈধ দাবী পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখবে। বিক্ষোভকারীদের হাতে উপজাতীয় ব্যবস্থার অবসান ঘটাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাহরাইনের বিপ্লবের ১০ বছর প্ল্যাকার্ড দেখা গিয়েছে।

বাহরাইনের ১৪ ফেব্রুয়ারির গণ-অভ্যুত্থানের দশম-বার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ব্রিটিশ স্বাস্থ্য আইনসমূহ পালনের কারণে এই বিক্ষোভ সীমাবদ্ধ ছিল।

বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ-সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি। একই ধরনের গণ-অভ্যুত্থানে সে সময় তিউনিসিয়ায় বেন আলি সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি-সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ-অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব বিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, বাহরাইনের জনসংখ্যায় প্রায় ৭৫ শতাংশ শিয়া মুসলমান এবং তাদেরকে নানা অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে মুসলিম নামধারী আলে খলিফার সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ