রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারি সময়ে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফেরেন। সে ধারাবাহিকতায় এবার লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা ৪৩২ প্রবাসীকে বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে ক্লাসিকো স্টেডিয়ামে তাদের টিকিট দেওয়া হয়। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

টিকিট দেওয়ার সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফিসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে ডলার সংকট। যে কারণে সমস্যা হচ্ছে। ৪০০ ডলার দিয়ে দেশে ফিরতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকিট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারির শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের দীর্ঘ লকডাউনের ফলে বিলম্ব হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ