রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘গভীর সংকটে নিপতিত স্বাধীন রাষ্ট্রীয় সত্ত্বা রক্ষায় সবাইকে গর্জে উঠতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অগনিত প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীন সত্ত্বা আজ হুমকির মুখে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতিবাজ চক্র ও মাফিয়া গোষ্ঠী রক্তস্নাত এই রাষ্ট্রকে অকার্যকর করে একটি বিশেষ অপশক্তির করদ রাজ্যে পরিণত করার যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে।

দেশের মানুষের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকারসহ যাবতীয় নাগরিক স্বাধীনতাকে চূড়ান্তভাবে কবর দেয়া হয়েছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করা হয়েছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই রাষ্ট্রের স্বাধীন সত্তা চূড়ান্তভাবে বিলুপ্ত হবে। তাই দেশ প্রেমিক সকল জনগণকে ঐক্যবদ্ধ ভাবে গর্জে উঠতে হবে।

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শুরার অধিবেশনে সভাপতির ভাষণে পার্টির আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় উক্ত অধিবেশনে মজলিসে শুরার সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সহকারী মহাসচিব ডা: মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর প্রমুখ।

সভায় আলেম ওলামাদের হয়রানী ও ওয়াজ মাহফিলের উপর সেন্সরশিপ আরোপ, হামলা ও বাধা প্রদানের তীব্র নিন্দা জানানো হয়।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জসীমুদ্দীনের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ