বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

ইসমাইল রেহান রচিত 'তারিখে উম্মতে মুসলিমা' প্রকাশের অনুমতি পেল ইত্তিহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা মুহাম্মদ ইসমাইল রেহান। পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ। ইসলামের ইতিহাস বিষয়ে কয়েক যুগ ধরে তিনি কাজ করে চলেছেন অবিরাম। বর্তমানে জামিয়াতুর রশিদ করাচির ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল স্টাডিজ বিভাগে অধ্যাপনা করছেন। ইতিহাসের বিভিন্ন অংশ নিয়ে তার বেশকিছু বই প্রকাশিত হয়েছে। বইগুলো বেশ জনপ্রিয় ও সমাদৃত হয়েছে বোদ্ধামহলে।

লেখকের বেস্টসেলার বই ‘তারিখে উম্মতে মুসলিমা’র বাংলাভাষায় অনুবাদ প্রকাশ করার অনুমতি পেয়েছে মাকতাবাতুল ইত্তিহাদ। মূল উর্দু বইটি পাকিস্তানের আল মানহাল পাবলিশার্স থেকে ৪ খন্ডে প্রকাশিত হয়েছে। তবে প্রকাশনী কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বইটি ৬ খন্ডে সমাপ্ত হবে।

জানা গেছে, মূল প্রকাশনা প্রতিষ্ঠান আল মানহাল পাবলিশার্স থেকে বইটির অনুবাদের অনুমতি ও স্বত্ত্ব কিনেছে মাকতাবাতুল ইত্তিহাদ। প্রকাশনা প্রতিষ্ঠানটি মোট ১৪ খন্ডে বইটি বাজারে আনবে বলে জানা গেছে। এরমধ্যে চলতি মাসেই ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ নামে বইটির ৬ খন্ড প্রকাশ করবে বলেও জানিয়েছে ইত্তিহাদ।

তারিখে উম্মতে মুসলিমার মূল প্রকাশনা প্রতিষ্ঠান আল মানহাল পাবলিসার্স-এর সঙ্গে প্রতিবেদক যোগাযোগ করলে তারা জানায়, বইটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। একাধিক ভাষায় প্রকাশনা প্রতিষ্ঠানটি বইটির অনুবাদের কাজ চলমান রেখেছেন। সেই সুবাদে বাংলাভাষায় অনুবাদের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মাকতাবাতুল ইত্তিহাদের সঙ্গে। চুক্তিপত্রটি আওয়ার ইসলামের হাতে এসে পৌঁছেছে।

No description available.

চুক্তিপত্রে মূল উর্দুতে এবং ইংরেজিতে যা লেখা রয়েছে-

আমরা মাকতাবাতুল ইত্তিহাদকে হযরত মাওলানা ইসমাইল রেহান মাদ্দা জিল্লুহু রচিত আল মানহালের বিখ্যাত ও সুপ্রসিদ্ধ গ্রন্থ তারিখে উম্মতে মুসলিমার (চার খণ্ড) বাংলা অনুবাদ (মুসলিম উম্মাহর ইতিহাস) প্রকাশের অনুমতি দিয়েছি।

মাকতাবাতুল ইত্তিহাদ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানের উক্ত বইয়ের বিষয়বস্তু অনুলিপি বা অনুবাদ করার অনুমতি নেই। অন্যথায়, মাকতাবাতুল ইত্তিহাদ কঠোর আইনানুগ ব্যবস্