মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮


করোনার উৎস খুঁজতে সব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করতে ‘প্রস্তাবিত সব বিষয়’ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সংস্থার তদন্তকারী দল চীনে কয়েক দিন কাটানোর পর এমন মন্তব্য করলেন গেব্রিয়েসুস। এর আগে বিজ্ঞানীরা জানান, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার গেব্রিয়েসুস বলেন, ‘খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।’

চীনের ল্যাবের বিষয়ে তিনি বলেন, কিছু বিষয় বাদ দেয়া হয়েছে কি না এমন প্রশ্ন উঠেছে। কয়েক জন তদন্তকারীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে সব বিষয়ই আলোচনার টেবিলে আছে।

গত বছর উহানের একটি সি ফুড সেন্টারে প্রথম করোনা ভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। বছরের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনো সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কোভিড-১৯ রোগীরা এখান থেকে শনাক্ত হওয়ায় করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীনের এ বাজারটির ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ