বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

নিজের আলিয়া মাদরাসাকে কওমিতে রুপান্তর করেন মাওলানা নুরুল হুদা রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ মামুনুল হক
লেখক ও মুহাদ্দিস

দীনি দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যে সকল অঞ্চল সুপরিচিত, ঐতিহাসিকভাবে নোয়াখালীর অবস্থান তার শীর্ষে। যুগযুগ ধরে নোয়াখালীর হাফেজ-কারী-মুন্সী-মৌলভী সাহেবরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে জ্বালিয়েছেন ইসলামের প্রদীপ। শিখিয়েছেন মানুষকে পবিত্র কুরআনের জ্ঞান। তাই নোয়াখালীর নাম শুনলেই বাংলার মানুষের মনে জেগে ওঠে ধর্মীয় শ্রদ্ধাবোধ ৷ ভক্তিতে ভরে যায় মন। সমষ্টিগতভাবে ইসলামের শিক্ষা ও আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এ অঞ্চলে এমন কিছু মনিষীর জন্ম হয়েছে যাদের নিয়ে শুধু তাদের অঞ্চল নয়, গর্ব করে গোটা বাংলাদেশ ৷

বক্ষমান আলোচনার আলোচ্য ব্যক্তি হজরত মাওলানা নুরুল হুদা রাহিমাহুল্লাহ তেমনি একজন ক্ষণজন্মা মহাপুরুষ ৷ এই মহা মনীষীকে খুব ঘনিষ্ঠভাবে দেখার, জানার কিংবা বুঝার খুব একটা সুযোগ আমার হয়ে ওঠেনি ৷ তবে আমার শৈশবকাল থেকেই বাংলাদেশের শীর্ষ ওলামা-মাশায়েখের নামের তালিকা তৈরির ক্ষেত্রে প্রথম সারিতেই এই নামটির উল্লেখ থাকতে দেখেছি ৷ এমনটা দেখে দেখেই পরিচিত ছিলাম তার নামের সাথে ৷ এছাড়াও আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সংগ্রাম ও সাধনার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদেও এ নামের প্রতি আশৈশব একটি ভালোলাগার অনুভুতি মিশে আছে ৷

ইসলামী আন্দোলন ও সংগ্রামের পথপরিক্রমায় অনেক চড়াই উতরাই আছে ৷ শায়খুল হাদিস রাহিমাহুল্লাহর জীবনও এর ব্যতিক্রম ছিল না ৷ সংগ্রামুখর সেই উত্তাল সময়গুলোতে যারা হজরত শায়খুল হাদিসকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সাহস ও শক্তি যুগিয়েছেন হজরত মাওলানা নুরুল হুদা রাহিমাহুল্লাহ তাদের অন্যতম ৷

হজরত মাওলানা নূরুল হুদা রাহিমাহুল্লাহর জীবন পর্যালোচনায় ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিশ্লেষণ পাওয়া যায়। বিষয়টি হলো বাংলাদেশের সরকারি তথা আলিয়া মাদরাসার অতীত ও বর্তমানের ফারাক ৷ আলিয়া মাদরাসা যেভাবেই হোক যে কারণেই হোক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ একটা সময় পর্যন্ত ইসলামের অনেক পন্ডিত মনিষী জন্ম দিয়েছে ৷ তৈরি করেছে অনেক দক্ষ ও যোগ্য আলেমেদীন ৷ বাংলাদেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় অনেক আলেমের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আলিয়া মাদরাসা। যার অন্যতম এক উজ্জ্বল নকà§