শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮


গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ৪১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ৫৩১ জন।

আজ বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

এর আগে বুধবার (১০ই ফেব্রুয়ারি) দেশে আরও ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ