রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এক পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অনুগ্রহ ও আপনাদের আন্তরিক দোয়ায় শায়খ আহমাদুল্লাহ এর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আগামীকাল পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘আমরা জানিয়েছিলাম যে, শায়খের পরিবারের আরো তিন সদস্য করোনায় আক্রান্ত। আলহামদু লিল্লাহ, তাদের দু’জনের অবস্থা প্রাথমিক পর্যায়ে। একজনের ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যা ধরা পড়লেও তা সামান্য। খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিমাণ নয় বলে চিকিৎসকগণ আশ্বস্ত করেছেন। দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে দ্রুত আরোগ্য দান করেন।’

পোস্টে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘আপনাদের জ্ঞাতার্থে বলছি, শায়খের শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য শায়খের এই পেইজ থেকে প্রচারিত হবে। শায়খের শারীরিক অবস্থা পরিবর্তন হলে [ইতিবাচক অথবা নেতিবাচক] এই পেইজ থেকে জানানো হবে। দয়া করে অবিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য প্রচার করবেন না।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ