রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বক্তব্য দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

আজ বেলা (০৮ ফেব্রুয়ারি) ১১টার দিকে প্রেসক্লাবের সামনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান।

জানা যায়, এরপরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক।

আরো জানা যায়, পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

প্রসঙ্গত, কিছুদিন আগে অনুরূপ এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ