বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

‘নির্বাচনের নামে অর্থ অপচয় না করে কোথায় কে মেয়র হবে আগেই ঘোষণা করে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের ‘জান নিয়ে খেলা’ না করে এবং নির্বাচনের নামে ‘অর্থের অপচয়’ না করে দেশের কোথায় কে কে মেয়র হবেন সেটি আগে থেকেই ঘোষণা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, আমরাও তো বাংলাদেশের মানুষ। সুবিধা-অসুবিধা কতো কিছুই তো আলোচনা করতে হয়। আপনি নির্বাচনের এ কী অবস্থা তৈরি করছেন বা করেছেন! চট্টগ্রাম সিটি নির্বাচনের কী অবস্থা হলো? আজকে মেয়র নির্বাচনগুলোয় কী হচ্ছে? এ তো নির্বাচনের নামে মানুষের জান নিয়ে খেলার নামান্তর। কত লোকের প্রাণ ঝরে গেল, তারা আর কোনো দিন ফিরে আসবেন না।

-কেএল