বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিলো মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে মিসরের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। চার বছরের বেশি সময় কারারুদ্ধ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয় বলে মিসর ও কাতারের বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার সূত্রে জানা গেছে।

এছাড়া মিসরীয় বিরোধীদলীয় সংবাদ ওয়েবসাইট, দারব পার্টিও হুসেইনের মুক্তির খবর নিশ্চিত করেছে। তবে হুসেইনের পরিবার, আলজাজিরা বা মিসরীয় কর্তৃপক্ষের এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আনাদোলু এজেন্সি জানায়, পরিবারের সাথে সাক্ষাত করতে ২০১৬ সালে কাতার থেকে মিসরে আসার পর মাহমুদ হুসেইনকে গ্রেফতার করা হয়েছিল।

মিসরের প্রশাসন হুসেইনের বিরুদ্ধে ‘নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া’ ও ‘মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগ আনে।

প্রসঙ্গত, মিসরে ২০১৩ সালে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে আনুষ্ঠানিকভাবে আল জাজিরা বন্ধ করে দেয়া হয়। কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে মিত্রদেশগুলোর সাড়ে তিন বছরের অবরোধ প্রত্যাহারের প্রায় এক মাস পরেই দীর্ঘদিন কারারুদ্ধ আল জাজিরার এই সাংবাদিককে মুক্তি দেয়া হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ