রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

লেখক সম্মাননা পেলেন ১০ আলেম লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদরাসা থেকে সম্মাননা পেয়েছেন দেশের ১০ আলেম লেখক।

গতকাল (৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসার বার্ষিক বক্তৃতা সেমিনার অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা পেয়েছেন ১০ আলেম লেখক। তারা হলেন- নিউজ টোয়েন্টিফোরের ইসলাম উপস্থাপক লেখক মাওলানা সেলিম হোসাইন আজাদী, থ্রিলার লেখক ও অনলাইন এক্টিভিস্ট সাইমুম সাদী, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারন সম্পাদক, ছড়াকার মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক আলী হাসান তৈয়ব, লেখক ও অনুবাদক মহিউদ্দিন কাসেমী, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক এহসানুল হক, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল ও লিটলম্যাগ প্রয়াস'র সম্পাদক হাসান আল মাহমুদ।

তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইত্তিহাদুল উলামা সাভারের সভাপতি ও রাজাসন দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ইত্তিহাদুল উলামা সাভারের মহাসচিব ও জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নোমান কাসেমীসহ সাভারের নেতৃত্ব প্রধান প্রমুখ আলেম।

যাদুরচর মাদ্রাসার ছাত্র সংসদ 'আমরা এক কাফেলা'র উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মাওলানা হাফেজ আলী আকবর কাসেমীর সভাপতিত্বে ও আমরা এক কাফেলার সভাপতি শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফিরোজীর পরিচালনায় দিনভর হিফজুল কুরআন, হিফজুল হাদিস, হামদ-নাত, মুনাজারা-বিতর্ক, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও মাদ্রাসার সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনাকারীদের পুরস্কৃত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ