বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মিয়ানমারে সু চি বিরোধীদের উল্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী নেপিদোর প্রধান প্রধান সড়কগুলোতে বিরাট বিজয় মিছিলের আয়োজন করে মিয়ানমারের সেনা সমর্থকরা। একেবারে হাতগুটিয়ে বসে নেই দেশটির গণতন্ত্রকামী সু চি সমর্থকরাও।

গ্রেফতার-গুম আতঙ্কের মধ্যেই বিক্ষিপ্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দেশটির আনাচে কানাচে। ইয়াঙ্গুনে তো চলছেই, বৃহস্পতিবার মান্দালয়েও নতুন করে বিক্ষোভ-প্রতিবাদের আয়োজন করে একদল সাহসী সু চিভক্ত। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশটির যুব সমাজ। আটক আতঙ্কে ঘরের বাইরে বের হতেই সাহস পাচ্ছে না কেউ। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে তরুণরাও।

বৃহস্পতিবার সেনা সমর্থকরা সামরিক বাহিনীর পতাকা ও জাতীয় পতাকা নিয়ে বড় ধরনের জয়োল্লাস করেছে নেপিদোতে। এতে সামরিক বাহিনীপ্রধান মিন অং হ্লাইংয়ের ছবি হাতে নিয়ে উচ্ছ্বাসে উদ্বেলিত হন অনেক অংশগ্রহণকারী।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের গায়ে ছিল সামরিক বাহিনীর পোশাক। তারা সেনাসদস্য নাকি তাদের পক্ষের মিলিশিয়া, তা স্পষ্ট নয়। আনন্দ মিছিল ও সমাবেশ থেকে সামরিক অভ্যুত্থান সমর্থন করে বক্তব্য দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ