বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

করোনার সময় সাত লাখ বিদেশির ওমরা পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর মক্কা ও মদিনায় থাকা সাত লাখ বিদেশি ওমরাহযাত্রীর নিরাপদ প্রত্যাবর্তনে বিশেষ সেবা দিয়েছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বেনতিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালেহ বেনতিন বলেন, ‘করোনা মহামারি সংক্রমণের পর যখন সৌদি আরবের পবিত্র দুই মসজিদ বন্ধ রাখা হয়েছিল, তখন মক্কায় ছয় লাখ ও মদিনায় এক লাখ ওমরাহযাত্রী অবস্থান করছিল। পবিত্র মক্কা নগরীর উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত ২০তম হজ-ওমরাহ ও ভ্রমণ বিষয়ক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনে করোনা মহামারিতে সৌদি সরকারের সাফল্য ও হজ-ওমরায় এর প্রভাব শীর্ষক পর্ব অনুষ্ঠিত হয়।

করোনাকালের ব্যতিক্রমী হজ ও ওমরাহ আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পর্যালোচনার সুযোগ হয়েছে। এর মাধ্যমে পরবর্তীকালে হজ আয়োজনে নানা সুবিধা হবে। গৃহীত ব্যবস্থাগুলো পবিত্র স্থান ও দুটি পবিত্র মসজিদে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে সক্ষম করেছিল। সূত্র: সৌদি গেজেট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ