রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আল জাজিরার প্রতিবেদন নিয়ে ১৫ প্রবীণ নাগরিকের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনের বিষয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৫ প্রবীণ নাগরিক। বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, আবেদ খান, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসিরউদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, অ্যারোমা দত্ত, ম. হামিদ, বুলবুল মহলানবিশ ও হাসান আরিফ।

তারা বিবৃতিতে বলেন, সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে।

তারা বলেন, আমরা আল জাজিরা টেলিভিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবিলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ