বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কাশ্মীরে আবারও গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও কাশ্মীরে গোলাগুলিতে এক ভারতীয় নেতা নিহত হয়েছে। অভিযোগের তীর সেই পাকিস্তানের দিকেই। ভারতের দাবি ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে আচমকাই গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান সেনারা। পাল্টা জবাব দেয় ভারতও। এ সময় পাকিস্তান সেনাদের ছোড়া গুলিতে নিহত হন এক ভারতীয় সেনা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে।

ভারতীয় সেনা সূত্রের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম লক্ষ্মণ। এ নিয়ে নতুন বছরে পাকিস্তান সেনার হামলায় ৪ জন ভারতীয় সেনার মৃত্যু হলো।

ভারতীয় সেনার এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, এদিন অন্যান্য বারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। তখনই তাদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হন ওই সেনা। প্রচুর রক্তক্ষরণ হয় তার। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ১৮ জানুয়ারি সেনার নন কমিশনড অফিসার নায়েক নিশান্ত শর্মা পাকিস্তান সেনার গুলিতে আহত হন। পরে ভারতের উধমপুর কমান্ড হাসপাতালে ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়। ২১ জানুয়ারি হাবিলদার নির্মল সিং পাকিস্তান সেনার গুলিতে নিহত হয়েছিলেন পুঞ্চ জেলায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ