বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কাতারের কুরআন প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

শুরু হয়েছে আজান ও পবিত্র কুরআন তিলাওয়াতের বিশ্ব প্রতিযোগিতা। কাতার ভিত্তিক বিশ্বখ্যাত Tegan of Light তার নবম মৌসুমের জন্য নিবন্ধন শুরু করেছে। এতে অংশগ্রহণ করতে পারবেন ৭ থেকে ১৩ বছরের শিশুকিশোর। ছেলে, মেয়ে উভয়ের জন্যই খোলা এ প্রতিযোগিতার প্লাটফর্ম।

যেসব শর্ত মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে-

এক- বয়স ৭ থেকে ১৩ বছরের ভেতরে হতে হবে।
দুই- নাম তিন শব্দ বিশিষ্ট্য হতে হবে।
তিন- তিলাওয়াতের ভিডিও দুই থেকে চার মিনিটের মধ্যে হতে হবে।
চার- তিলাওয়াতের মধ্যে কোন ধরনের ইকো বা কোন প্রযুক্তি ব্যবহার করা যাবে না।
পাঁচ- তিলাওয়াত রেকর্ডিং করার শুরুতে নিজের নাম বলে নিতে হবে।

ছয়- একজন প্রতিযোগী আজান ও তিলাওয়াত উভয়টিতেই অংশগ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও জমা দিতে হবে।

যেসব তথ্য আপনাকে জমা দিতে হবে-

এক- প্রতিযোগীর নাম।
দুই- বয়স।
তিন- জন্ম তারিখ ও জন্ম সাল।
চার- নাগরিকত্ব এবং বাসস্থানের স্থান।
পাঁচ- নিজের মোবাইল নাম্বার (যদি থাকে)।
ছয়- অভিভাবকের মােবাইল নাম্বার।

যেভাবে জমা দিবেন-

আপনার প্রয়োজনীয় তথ্যসহ ভিডিও ক্লিপটি পাঠিতে দিতে হবে tijanannour@bein.com এ ইমেইলে। তিলাওয়াত ও আজান জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ