বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ভারত গেছেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি সফরে ভারতে গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়ার আমন্ত্রণে দেশটির বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ১৩তম দ্বিবার্ষিক এয়ার শো ও এভিয়েশন এক্সিবিশন 'অ্যারো ইন্ডিয়া-২০২১' -এ অংশ নিতেই আজকের এই সফর।

জানা যায়, সফরকালে বিমান বাহিনী প্রধান 'অ্যারো ইন্ডিয়া-২০২১'-এ বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লে প্রত্যক্ষ করার পাশাপাশি ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এবং পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত সেমিনার ও ভিডিও টেলি কনফারেন্সে অংশ নেবেন।

আরো জানা যায়, তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে 'মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ কার্যক্রম' বিষয়ে বক্তব্য দেবেন। সফরকালে তিনি ভারতীয় বিমান বাহিনী প্রধান ও সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

সরকারে পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে বিভিন্ন দেশের বিমান বাহিনীর সম্পর্কের উন্নয়ন ঘটবে। বিমান বাহিনী প্রধান আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ