কাজী একরাম
আজ পহেলা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস। ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই প্রটেকশন’, ‘হিজাব ইজ মাই চয়েস’, ‘হিজাব ইজ মাই কভার’ ইত্যাদি শ্লোগানে প্রতিবছর এই দিনে পালিত হয় বিশ্ব হিজাব দিবস। ২০১৩ সালে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী নারী নাজমা খান কতৃক প্রতিষ্ঠিত একটি বার্ষিক কার্যক্রম।
কার্যক্রমটি প্রতিবছর ১ লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ১৪০ টি দেশে অনুষ্ঠিত হয়। এটি চালু করার উদ্দেশ্য হলো, সমস্ত ধর্ম এবং স্তরের নারীদের হিজাব পরিধান এবং অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা। কার্যক্রমটির আয়োজকেরা এটিকে অমুসলিম নারীদের হিজাবের অভিজ্ঞতা অর্জনের একটি বিশেষ সুযোগ হিসাবে বর্ণনা করেন।
যেমন নাজমা খান বলেন, হিজাব পরিধান করার জন্য যে মুসলিম হতেই হবে এমন কোনো কথা নেই। হিজাব মূলতঃ শালীনতার জন্য পরিধান করা হয়। তাই তিনি এটা পরিধান করায় কোনো সমস্যা দেখেন না। তার এই কথায় ব্যাপক সাড়া মেলে। ফলে দেখা যায়, হাজারো অমুসলিম নারী হিজাব পরে দিবসটি পালন করে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো আজ ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার পালিত হচ্ছে বিশ্বব্যাপী ‘বিশ্ব হিজাব দিবস’। এ প্রেক্ষাপটে হিজাব ও পর্দা বিষয়ে খণ্ডিত কিছু আলাপ করা যায়।
১
হিজাব-পর্দা প্রসঙ্গে একশ্রেণীর প্রগতিশীল মহল সওয়াল তুলে থাকেন যে, হিজাব-পর্দা হচ্ছে উচ্চশিক্ষার অন্তরায় এবং আধুনিক সভ্যতা থেকে পিছিয়ে পড়া ও পশ্চাৎপদতার লক্ষণ।
তাদের মন্তব্য নিয়ে কোনধরণের ‘সেকেলে আলাপ’ না করে, আমি বরং তাদের সমীপে পাল্টা প্রশ্ন রাখতে চাই যে, আচ্ছা, এই হিজাবের আবরণ শরীরের জন্য না কি মেধা-মস্তিস্কের উপর? নিশ্চয়ই শরীরের আবরণী হিসেবেই এটা পরা হয়ে থাকে। যদি এই হিজাব ও পর্দা শরীরের জন্যই হবে, এর সম্পৃক্ততা যদি মেধার সাথে না থাকে, তবে শিক্ষা বা উচ্চ শিক্ষার প্রশ্ন কেন জড়াবে হিজাবের সাথে? শিক্ষা ও জ্ঞানচর্চা তো একান্তই মেধা ও মস্তিষ্ক নির্ভর বিষয়। যদি তাই হয় বাস্তবতা, তাহলে কেন শিক্ষা, সভ্যতা, প্রগতিশীলতা এবং এগিয়ে যাওয়াটা নারীদের নগ্ন হওয়া বা হতে পারার মাঝে বিবেচনা করা হবে?
হিজাব-বোরখা নারীদের জন্য বড়ো কোন ক্যারিয়ার গড়ার পক্ষে বাঁধ সাধে—এমন কথা নিতান্তই অযৌক্তিক এবং অবাস্তব মনে হয়। কারণ, হরহামেশাই বিভিন্ন পত্র-পত্রিকায়, টিভির পর্দায়, এবং আমাদের দৃশ্যমান চারপাশে এমন অসংখ্য উন্নত ও আধুনিক উচ্চ শিক্ষিত নারীদের দেখা মিলে, যারা প্রাত্যাহিক জীবনে হিজাবের চর্চায় পুরোদস্তুর অভ্যস্ত। কৈ, হিজাব ও পর্দা তো তাদের শিক্ষা ও উন্নতির