ইফতেখার হোসাইন রাকিব।।
বাংলার সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলা তার স্বাধীনতা হারায়। বাংলার জনগণের বন্দি হয়ে যায় পরাধীনতার বন্দিশালায়। বাংলার হারানো স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য অপেষহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মীর কাসিম।
সম্রাজ্যবাদী বৃটিশরা এদেশের কৃষক ও ফকিরদের জমির উপর কর বসিয়ে দিয়েছিলো। বাংলার কৃষকরা নিজদের জমির মুনাফা থেকে বঞ্চিত হচ্ছিলো। ঠিল তখনই কৃষকদের হয়ে গর্জে উঠেন ফকির মজনু শাহ।
এরপর ১৮৩১ সালে স্বাধীনতাকামী শহীদ সাইয়েদ নিসার আলী তিতুমীর বীরদর্পে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন। এবং তিনি সমরে আহত হয়ে শহীদ হন। উপমহাদেশের সাধারণ জনগণেট অধিকার আদায়ে আন্দোলন লড়াই জিহাদ ও বিদ্রোহে নিজেদের আত্মনিয়োগ করা এই সাহসী বীরদের চিন্তাধারা অনুপ্রাণিত হয়ে তাদের আপোষহীন সংগ্রামের ধারাবাহিকতায় হাজী শরীয়তুল্লাহ।
১৭৮১ সালে মাদারীপুর জেলার বাহাদুরপুরে জন্ম গ্রহন করেন। তার স্থানীয় জমিদার আবদুল হাজী তালুকদার তার পিতা। শিশুকালেই পিতাকে হারান পিতার মৃত্যুর পর চাচা তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। বাল্যকালেই শিক্ষা লাভের জন্য কলকাতায় চলে যান। কলকাতায় মাওলানা বাশারত আলী নিকটে বিদ্যার্জন চলছিলো। কিছুদিন তাকে হুগলী মাদরাসায় ভর্তি করা হয়।
চাচা-চাচী নদী পার হওয়ার নৌকা ডুবিতে ইন্তেকালকাল করেন । ফলে তিনি একা হয়ে পড়েন, এবং মাতৃভূমিতে আর ফিরে আবার চলে যান মাওলানা বাশারত আলীর গৃহে। কিছুদিন পর মাওলানা বাশারত আলীর সাথে পবিত্র ভূমি মক্কা-মুকাররমা চলে যান। এরপর থেকে মক্কার আলেমদের কাছেই ইলম অর্জন শুরু করেন এবং সেখানে শিক্ষকতা ও করেন।
১৮১৮ সালে ফিরে আসেন নিজ জন্মভূমিতে।এখানকার মানুষের অধঃপতন দেখে দুঃখে তার হৃদয় ব্যথিত হলো খুব। কুসংস্কার, অশিক্ষা, অভাব, দারিদ্র্য আর ইংরেজ ও স্থানীয় উচ্চবর্গীয় হিন্দু জমিদারদের শোষণ নির্যাতনে মুসলমান দলিত ও নিম্নবর্গীয় হিন্দুদের কষ্ট ও দুরবস্থা তাকে দারুণভাবে ব্যথিত করে। ইংরেজ এবং উচ্চবর্গীয়হিন্দু জমিদাররা একতাবদ্ধ হয়ে গরীব, নিম্নবর্গীয় হিন্দু বিশেষ করে মুসলমানদের দমিয়ে রেখেছে। তারা মুসলমানদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে ধ্বংসের পায়তারা করেছিলো।
এই শোষন বঞ্চনা ও জুলুমের জেলে বন্দি জাতীকে উদ্ধার করতে হাজী শরীয়