সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সন্তানকে গলা কেটে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন এক মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় তাইয়েবা ইসলাম মাওয়া নামে দেড় বছরের এক শিশুকন্যাকে দুধ খাইয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা থানা পুলিশ হত্যার কাজে ব্যবহার করা দাসহ হত্যাকারী মা তানিয়া বেগমকে (৩০) আটক করেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. সবুজ সাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানায়, সকালের দিকে তানিয়া বেগম তার স্বামী সবুজ সাজীকে সকালের খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে তানিয়া বেগম তার দেড় বছরের শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে বুকের দুধ খাওয়ান।

এর পর দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে স্থানীয়রা চিৎকার শুনে এসে গলাকাটা রক্তাক্ত শিশুটির লাশ ও লাশের পাশে তানিয়া বেগমকে দা নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন।

ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়ে তানিয়া বেগমকে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেন। হত্যার কাজে ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় হত্যাকারীর স্বামী সবুজ সাজী বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ