মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

নির্বাচনের নামে ফের তামাশা করা হয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, নির্বাচনের নামে ফের তামাশা করা হয়েছে আজকে অনুষ্ঠিত তৃতীয় ধাপ পৌরসভা নির্বাচনেও। এভাবে ভোট ডাকাতির মহড়া দিতেই নির্বাচন আয়োজনের নামে জাতির সাথে তামাশা করেছে সরকার। এগুলো বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, সরকার ভোটের নামে জালিয়াতি আর ডাকাতির মহড়া দেওয়ার জন্যই নির্বাচনের আয়োজন করেছে।

আজ শনিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোন নির্বাচনেই দেশের মানুষের ভোট দিতে পারছে না। মানুষের এখন বিন্দু পরিমান আস্থা নেই। মানুষ এখন আর নির্বাচনে ভোট দিতে যায় না। কারণ জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে শুধু একটি দলই বারবার নির্লজ্জের মতো ভোট জালিয়াতি ও ডাকাতি করে জয়লাভ করছে। এতেই বোঝা যায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট গ্রহণ নয়, ভোট ডাকাতির মহড়া দিতেই নির্বাচনের আয়োজন করে।

তিনি আরো বলেন, পৌরসভা নির্বাচনের আজকে অনুষ্ঠিত তৃতীয় ধাপেও নানা অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসেছে। এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট দিতে বাধা, ডিজিটাল খোদ হাতপাখার প্রার্থীদেরকে ভোট দিতে না দেওয়া। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। তিনি জনগণের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ