সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

লিভার পরিষ্কার রাখতে যেভাবে আমলকি খাবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমলকি সুপারফুড হিসেবে বিবেচিত। আমাদের শরীর ও মনকে চাঙা করতে আমলকির রয়েছে বিশেষ গুণ। ওষুধি গুণসম্পন্ন ফলটি শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে। একটি কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি আছে আমলকিতে। এছাড়াও আছে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টস, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসমূহ। এতে থাকা পুষ্টিগুণ ওজন কমায়, পেটের বিভিন্ন সমস্যাসহ হজমশক্তি উন্নত করে।

লিভারের জন্য আমলকি বিশেষ উপকারী। অনেকেই এখন ফ্যাটি লিভারসহ যকৃতের নানা ব্যাধিতে ভুগে থাকেন। তাদের জন্য আমলকি কার্যকরী এক দাওয়াই। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর আমলকি শরীর থেকে সব বিষাক্ত পদার্থ দূর করে। যকৃতের কার্যক্ষমতা আরও উন্নত করে।

আসুন জেনে নেই কিভাবে আমলকি খাবেন। আমলকি রস: আমলকি খাওয়ার অন্যতম জনপ্রিয় এক পদ্ধতি এটি। সকালে খালি পেটে এ রস পান করে দিন শুরু করতে পারেন। এজন্য আমলকি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এর সঙ্গে হালকা কুসুম গরম পানি মিশিয়ে পান করুন।

আমলকির চা: চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। এজন্য রাখতে পারেন স্বাস্থ্যকর আমলকির চা। কিছু মশলার সঙ্গে আমলকির টুকরো মিশিয়ে পানিতে ফুটিয়ে তৈরি করুন এ চা। সঙ্গে চাইলে গ্রিন টিও যোগ করতে পারেন।

আমলকির চাটনি: আমলকি টুকরো করে কেটে লবণ, মরিচ, ধনিয়া পাতা ও সামান্য চাট মশলা মিশিয়ে তৈরি করে নিতে পারেন চাটনি। এটি খেতে খুবই সুস্বাদু।

আমলকির চিপস: আমলকি পাতলা করে কেটে রোদে শুকিয়ে পরে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারেন। এই চিপস সঙ্গে রাখলে যেকোনো সময় মুখশুদ্ধি হিসেবে খেতে পারেন।

আমলকির আচার: বিশেষজ্ঞদের মতে, প্রতিবেলার খাবারের সঙ্গে অল্প হলেও আমলকির আচার রাখতে পারেন। তবে অবশ্যই চিনি দিয়ে আচার তৈরি করা যাবে না। অলিভ অয়েল ও অন্যান্য মশলা দিয়ে তৈরি করতে পারেন আমলকির আচার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ