মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

আলেমদের মাঝে প্রথম করোনার টিকা নিলেন মুফতি হামজা ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম। বাংলাদেশে প্রথম আলেম হিসেবে করোনার টিকা নিয়েছেন দাতব্য প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম।

বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। শুরুতেই টিকা গ্রহণের অনুভূতি জানিয়ে আজ সন্ধ্যায় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মুফতি হামজা ইসলাম।

তিনি বলেন, করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে সবার আগে এগিয়ে এসেছে আল-মারকাজুল ইসলামী। ওই সময় সবার মধ্যেই একটা অজানা আতঙ্ক ছিল। করোনা আক্রান্তদের মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে।

এমন প্রেক্ষাপটে মানবতার সেবায় আমরা সবার আগে মৃত ব্যক্তিদের চূড়ান্ত দাফন-কাফনের কাজ সম্পন্ন করেছি। এরপরই অনেকে এ কাজে আগ্রহী হয়েছেন। তিনি বলেন, মানবতার সেবায় আল-মারকাজুল ইসলামী সবার আগে এগিয়ে থাকতে চায়। সেই ধারাবাহিকতায় আমি নিজেই আজ টিকা নিয়েছি। আশা করি এর মাধ্যমে সবার মাঝে একটি ভালো ম্যাসেজ যাবে। কোনো গুজবে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তরুণ এই উদ্যোগী আলেম।

মূফতি হামজা বলেন, সবাইকে অনুরোধ করব- আপনারা একবার ট্রাই করে দেখুন। ইনশাআল্লাহ করোনার টিকা আমাদের জন্য উপকারী হবে বলেই আমরা আল্লাহর কাছে দোয়া করছি।

গত ২৯ মার্চ প্রথম রাজধানীর খিলগাঁও-তালতলায় করোনায় মৃত সন্দেহভাজন এক নারীর লাশ দাফনের মাধ্যমে আল-মারকাজুল ইসলামী আনুষ্ঠানিক কাজ শুরু করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ