বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার (২৫ জানুয়ারি) রাত ১২টার পর থেকে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। রাত ২টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ সময় মাঝ পদ্মায় ৯৮টি ছোট-বড় যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৫টি ফেরি। তবে ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিকরা। মাঘের তীব্র শীতে নানা দুর্ভোগে রয়েছেন তারা।

-এএ