বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঐক্যবদ্ধভাবে সকল বাতিলের মোকাবেলা করতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচরস্থ নূরিয়া মাদরাসা মিলনায়তনে কামরাঙ্গীরচর থানার প্রায় ২০০ মাদরাসার সমন্বয়ে গঠিত ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর, ঢাকার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে সভাপতি ও মাওলানা মাহবূবুল হক কাসেমীকে মহাসচিব করে ২০ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা ও ৬১ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ঘোষণা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

গতকাল (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ওলামায়ে কেরামের সঠিক ঐক্য না থাকার কারণে বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামাদের উপর হামলা হচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে, ইসলামের বিরুদ্ধে শত্রুরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ৯০ ভাগ মুসলমানদের দেশে ইসলাম, মসজিদ-মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাশত করা যায় না। ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনতাঐক্যবদ্ধভাবে সকল বাতিলের মোকাবেলা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ