শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

সারা দেশে কাউন্সিল করে নতুন কমিটি গঠন করছে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে কাউন্সিল করছে আলোচিত অরানৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার হেফাজতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। সে ধারাবাহিকতায় আগামীকাল হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এর আগে সংগঠনটির নতুন আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে আসার পর বিগত কাউন্সিলে সারা দেশের জেলা-উপজেলা, নগর ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ইতোমধ্যে ফেনী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর আংশিক নতুন কমিটি ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় হাটহাজারীর কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে হেফাজতের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় হেফাজত নেতারা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে মাওলানা এমরান সিকদার বলেন,পুরোনো কমিটির নিষ্ক্রিয়,বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সক্রিয়, ত্যাগী, নির্যাতিতদের নিয়ে কমিটি গঠনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি কমিটি গঠনের ক্ষেত্রে একজন এক পদ এই নীতির কথা সবাইকে স্বরণ রাখার অনুরোধ করেছেন। অর্থাৎ যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তারা জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় থাকতে পারবেন না। এক্ষেত্রে ভারপ্রাপ্ত মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক গণের সাথে যোগাযোগ রেখে তাদের নির্দেশনা অনুসারে কমিটি গঠন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ