শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা

ইংরেজি ভাষায় হজরত হাফেজ্জী হুজুর রহ. এর প্রামাণ্যচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিদওয়ান বিন মুর্তাজা: দেশবরেণ্য মনিষীদের জীবনচরিত নিয়ে আরবী ও ইংরেজী ভাষায় তথ্যপূর্ণ ধারাবাহিক ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করছে 'ইসলামিক কালচার এক্সপ্রেস' নামক একটি ইউটিউব চ্যানেল। ইতোমধ্যে তাদের নির্মিত ডকুমেন্টারিগুলো অনলাইনে ব্যপক সাড়া ফেলেছে।

এদেশের ইসলামী শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সমাজসেবায় যাদের অবদান সর্বজনবিদিত ও স্বীকৃত তাদের জীবন ও কর্মের উপর ধারাবাহিকভাবে ১০০ ডকুমেন্টারি নির্মাণ করবে বলে জানায় ইসলামিক কালচার এক্সপ্রেস কর্তৃপক্ষ। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের তরুণ আলেমসমাজ।

ইতোপূর্বে মুফতি আমিনী রহ., শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. ও চরমোনাই পীর মাওলানা ফজলুল করীম রহ. এর জীবন ও কর্মের উপর নির্মিত তাদের পৃথক তিনটি ডকুমেন্টারি দেশের গণ্ডি পেরিয়ে আরবেও ব্যপক প্রচারিত হয়েছে। এর মাধ্যমে আরবরা সহজে এদেশের বরিত মনিষীদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারছেন।

গুরুত্বপূর্ণ এ ডকুমেন্টারিগুলো আরবী ভাষায় নির্মাণের কারণ কী? জানতে চাইলে ইসলামিক কালচার এক্সপ্রেসের সি.ই.ও. ওয়াসিম হাফিজ বলেন, আমাদের দেশের বরেণ্য আলেমদের কর্ম ও অবদানগুলো সাধারণত আমরা বইয়ের পাতায় পেলেও বহিঃর্বিশ্বে এগুলো পৌঁছায় না। তো আরব দেশগুলো যেন আমাদের মনিষীদের কথা তাদের ভাষায়ই সহজভাবে জানতে পারেন- এজন্য আরবী ভাষায় তা নির্মাণ করা হয়েছে।

তবে সাম্প্রতিককালে দর্শকমহল থেকে ইংরেজী ভাষায়ও ডকুমেন্টারি নির্মাণের অনুরোধ আসে, যাতে সার্বজনীনভাবে সারাবিশ্বের যে কেউ তা দেখে বুঝতে পারেন।

দর্শকচাহিদার কথা মাথায় রেখে এবার হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম নিয়ে ইংরেজী ভাষায় ডকুমেন্টারি তৈরী করেছেন তারা। বরাবরের মত এবারের ডকুমেন্টারিটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে ও সার্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা ওয়াসিম হাফিজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ