বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

বারুইগ্রাম মাদরাসায় অস্থিরতা: ছাত্রের বহিস্কারাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বারুইগ্রাম মাদরাসায় যান দেশের শীর্ষ আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। বারুইগ্রাম মাদরাসাটি ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় অবস্থিত।পূর্ণ নাম জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদরাসা।

জানা যায়, কিছুদিন পূর্বে এ মাদরাসার মাহফিলে দাওয়াতি মেহমান ছিলেন মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী। কিন্তু বিতর্কিত আখ্যা দিয়ে মাদরাসার কমিটি তাকে মাহফিলে আসতে নিষেধ করেন। এতে ছাত্রদের মনে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। এরপর মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ মাদরাসায় আগমন করলে সে চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। মাদরাসায় সৃষ্টি হয় অস্থির পরিবেশ। অশান্ত হতে থাকে মাদরাসার পরিস্থিতি। মাদরাসার নাজমুল ইসলাম নামের এক ছাত্র উক্ত ঘটনাকে ফেসবুকে পোস্ট দিলে দেশব্যাপী জানাজানি হয় বিষয়টি। বিতর্কিত পোস্ট দেয়ার অপরাধে নাজমুলকে বহিস্কারও করা হয় মাদরাসায় থেকে।

এরপর চলমান এ উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদরাসার প্যাডে এক প্রতিবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। তাতে উল্লেখ করা হয়,

‘অত্যন্ত দুঃখের সাথে জানানাে যাচ্ছে যে, বিগত ১৭ জানুয়ারি ২০১১ ইং তারিখ, রবিবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম আল্লামা ফরিী উদ্দীন মাসউদ সাহেব ইসলাহী পােগ্রামের উদ্দেশ্যে কেন্দুয়া নেত্রকোনা যাচ্ছিলেন। যাওয়ার পথে জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদরাসা নান্দাইল, মােমেনশাহী এর মুহতামিমসহ আসাতিজায়ে কেরাম এবং অত্র জামিয়া কমিটির সভাপতি ও উপস্থিত সদস্যবৃন্দের জোড় অনুরােধে আল্লামা ফরীদ উদ্দীন মাসউস সাহেব মাদরাসার অফিসে তাশরিফ আনেন। অতপর উপস্থিত সকলেই হুজুরের কাছে দােয়ার আবেদন করেন। দোয়ার উদ্দেশ্যে সকল ছাত্রকে মসজিদে একত্র করা হয়।

আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব মাদরাসার অফিস থেকে মসজিদে যাওয়ার পথে একটি মহল আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব ও মাদরাসার সুনাম-সুখ্যাতি নষ্ট করার জন্য হৈচৈ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। অতপর আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব ছাত্র-শিক্ষক ও উপস্থিত সকলকে নিয়ে দোয়া করে বিদায় নেন।

এ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল ইসলাম নামের ফেসবুক আইডি হতে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব ও মাদরাসার সুনাম-সুখ্যাতি নষ্ট করার লক্ষে মিথ্যা, বানােয়াট, আপত্তিকর ও ভিত্তিহীন