শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

ঢাকায় সীমিত আকারে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২১ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা। এই টিকা হাতে এলে আগেই তা বিতরণ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ভারতের দেয়া উপহারের টিকা আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় দেয়া হবে। পরবর্তীতে সারাদেশে জাতীয়ভাবে টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, শুধু জেলা, উপজেলা, সিটি কপোরেশনগুলোকে ধরে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেয়া হবে। তবে প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে না। প্রথমে ২০ লাখ আসছে। পরবর্তীতে আরো ৫০ লাখ আসবে। এসব টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন, জনবল, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ